ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১১ অক্টোবর, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির ৯১ কোটি ৬৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়াও তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে ৭১ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকা এবং ইস্টার্ন হাউজিং ৫৭ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার টাকার লেনদেন করেছে। কোম্পানিটি তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার, ইন্দোবাংলা ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেএমআই হসপিটাল, বিবিএস, পেপার প্রসেস এবং সিপার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
ডিইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments