ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৩৮ কোটি ৬৩ লাখ ০২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশন শেয়ার লেনদেন করেছে ৩০ কোটি ৭৫ লাখ ০৬ হাজার টাকার। এবং সি পার্ল বিচ রিসোর্ট ২৯ কোটি ৭৭ লাখ ০৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন হাউজিং, অগ্নি সিস্টেমস, লাফার্জহোলসিম বাংলাদেশ, ইন্ট্রাকো রিফুয়েলিং, আমরা নেটওয়ার্ক, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments