ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৩০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২৩ কোটি ৮১ লাখ ০২ হাজার টাকার। এবং দেশবন্ধু পলিমার লিমিটেড ২২ কোটি ৫৭ লাখ ০৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট, রিপাবলিক ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুডস, ইউনিয়ন ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments