ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ বৃহস্পতিবার ১৬ মে, ২০২৪ পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ৪৬ কোটি ২৩ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে লাভেলো আজ ৩৬ কোটি ৩৫ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকায় দ্বিতীয় স্থানে এবং ই-জেনারেশন ৩০ কোটি ৮২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে আরও রয়েছে নাভানা ফার্মা, ফারইস্ট নিটিং, ওরিয়ন ইনফিউশন, বিচ হ্যাচারি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোনালী আঁশ, গোল্ডেন সন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.



























Recent Comments