ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ২৫ আগস্ট, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ৩৯ কোটি ৩০ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে বিকন ফার্মার ৩২ কোটি ৪ লাখ ৫৩ হাজার টাকা শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২৩ কোটি ৯৪ লাখ ৮৬ হাজার টাকার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো-মালেক স্পিনিং মিলস্ পিএলসি, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
































Recent Comments