ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ১০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ৪২ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৪২ কোটি ৩৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং খান ব্রাদাসের ৩১ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ডোমিনেজ স্টিল, ই-জেনারেশন, রূপালি লাইফ ইন্সুরেন্স, প্রগতি লাইফ ইন্সুরেন্স,ইনটেক এবং সিটি ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা


































Recent Comments