ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ০৬ নভেম্বর, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ২৭ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে মনোস্পুল বাংলাদেশের ১৬ কোটি ৮৫ লাখ ০৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫ কোটি ১২ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো-সামিট অ্যালায়েন্স পোর্ট, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স, ব্র্যাক ব্যাংক, বিএসসি এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/শে


































Recent Comments