ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ২১ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এ মন্দা বাজারে লেনদেনের শুরুতেই বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৪ টাকা ৯০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৯ টাকা ৩০ পয়সায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৯ টাকা ৩০ পয়সায়। এ হিসেবে আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৮০ শতাংশ বেড়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ১ হাজার ১২৫ বারে ৪২ হাজার ৬২২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ লাখ ১ হাজার টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments