শুক্রবার, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণলেনদেনে খরা: পুঁজিপতিদের অপেক্ষায় পুঁজিবাজার
spot_img
spot_img

লেনদেনে খরা: পুঁজিপতিদের অপেক্ষায় পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার, ২৪ নভেম্বর সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে। তবে কমেছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ১৫.৩৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৪ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১১ শতাংশ বা ৭.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৫.১১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৪.১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৯.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬ টির, কমেছে ২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৫.৩৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৫ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৫১৬টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ৮৯২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩২৩ কোটি ৮০ লাখ ২৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৩ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৭ শতাংশ বা ২২.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৭.৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৯.৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮৩.১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০ টির, কমেছে ৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬.৩৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৬৪ লাখ ৪৬ হাজার ৪৫৭টি শেয়ার ১ লাখ ১১ হাজার ১৩৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৪০ কোটি ৬৮ লাখ ১৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২১৬ কোটি ৮৭ লাখ ৯১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০০৫১ শতাংশ বা ০.৯৩২০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৩৩৯.৬৭৭৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১২৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩৬ টির, কমেছে ২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৩ কোটি ২২ লাখ ৭৭ হাজার ৩৬৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ১ লাখ ৩২ হাজার ৯৫৩ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৪১৬ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments