ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ ৪ ডিসেম্বর, রোববার সাপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আমরা নেটওয়ার্ক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ১৮ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ৩৩ লাখ ৫ হাজার ২৭৯টি শেয়ার হাতবদল করেছে। এছাড়া বসুন্ধরা পেপার মিলস ১৪ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকার ১৮ লাখ ৩৪ হাজার ৭০৩টি শেয়ার লেনদেনে করে দ্বিতীয় স্থানে এবং জেনেক্স ইনফোসিস ১৪ লাখ ১৪ হাজার ২৩০টি শেয়ার ১২ কোটি ৬৩ লাখ ১০ হাজার টাকায় লেনদেন করে তালিকার তৃতীয় স্থান দখল করেছে।
এছাড়াও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট, অ্যাডভেন্ট ফার্মা, ই-জেনারেশন, নাভানা ফার্মা, ইস্টার্ন হাউজিং এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments