ডেইলি শেয়ারবাজর রিপোর্ট: আজ সাপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ২১ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমানও। এদিন লেনদেনের শীর্ষে রয়েছে জেমিনী সী ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ২৭ কোটি ২১ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৮৫৬ টাকা ৬০ পয়সা। এদিকে বাংলাদেশ শিপিং করপোরেশন ১৩ কোটি ৪৮ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় এবং মেঘনা লাইফ ইন্সুরেন্স ১২ কোটি ৭৮ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
আজ লেনদেনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে ইস্টার্ন হাউজিং, ইয়াকিন পলিমার, পেপার প্রসেসিং, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা এবং খান ব্রাদার্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments