ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সাপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। তবে দৈনিক লেনদেনের পরিমান বেড়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ৩০ কোটি ২৩ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এবং শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৩০ টাকা ৮০ পয়সা।
এদিকে ফু-ওয়াং ফুডসের ২৬ কোটি ৩৩ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার দ্বিতীয় স্থানে এবং আরডি ফুডের ২১ কোটি ৬৬ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে লেনদেনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- ক্রিস্টাল ইন্সুরেন্স, জেমিনি সী ফুড, লিগ্যাসি ফুটওয়্যার, লুব-রেফ (বাংলাদেশ), এশিয়া ইন্সুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং এডিএন টেলিকম।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.



























Recent Comments