ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ৬ নভেম্বর, সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, বেক্সিমকো আজ ১০৪ কোটি ৯২ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এদিন জেনেক্স ইনফোসিস ৮০ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার টাকার লেনদেন করে তালিকার দ্বিতীয় এবং ওরিয়ন ফার্মা ৮০ কোটি ৩০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
এছাড়াও আজ নাভানা ফার্মা, ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বসুন্ধরা পেপার, লাফার্জ হোলসিম, জেএমআই হসপিটাল এবং কেডিএস এক্সেসরিজ লিমিটেড লেনদেনের শীর্ষ ১০ তালিকায় রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments