ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির আজ ১৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৭৮৪ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে উত্তরা ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপার ৯ কোটি ৯৬ লাখ, সিটি ব্যাংক ৯ কোটি ৭২ লাখ, রহিমা ফুড ৯ কোটি ২৪ লাখ, সায়হাম কটন ৯ কোটি ১৬ লাখ, স্কয়ার ফার্মা ৮ কোটি ৮৬ লাখ, মালেক স্পিনিং ৭ কোটি ৫৭ লাখ ও সামিট অ্যালায়েন্স পোর্ট ৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


























Recent Comments