ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২০.১৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ২৫.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮০৩.৭১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৩৬.৪৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৪.১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০ টির, কমেছে ২৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২০.১৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ৫৮ লাখ ৪১ হাজার ৫৬৬ টি শেয়ার ২ লাখ ৩৩ হাজার ৪৬৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৬৫ কোটি ৫৪ লাখ ৩৫ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪২ শতাংশ বা ২৪.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৮২৯.৩৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৪৫.৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১২৮.৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ২৫৫ টির, কমেছিল ১০০ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৩৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৬৫.৩৮ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৪২ হাজার ২১ টি শেয়ার ২ লাখ ১৬ হাজার ৮০৯ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৯৩৩ কোটি ৬৩ লাখ ১৭ হাজার টাকা।
উল্লেখ্য, সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৩১ কোটি ৯১ লাখ ১৮ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৮ শতাংশ বা ৩১.১৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ৫৯২.৭৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯ টির, কমেছে ১৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ১৯ লাখ ৬২ হাজার ৪১৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments