ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক কমলেও লেনদেন বেড়েছে। লেনদেন হাজার কোটির ঘরে অবস্থান করায় বাজারে গতিশীল অবস্থায় রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২০ সেপ্টেম্বর ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ১৫.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫০৮৮.৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৫৩.৩৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ৮.৭৩ পয়েন্টে কমে অবস্থান করছে ১৭৫২.৮৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। সারাদিনে ডিএসইতে ৩৯ কোটি ১৮ লাখ ৫৭ হাজার ৩১৯টি শেয়ার ২ লাখ ১২ হাজার ৬১৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১০৩ কোটি ৮৮ লাখ ৩ হাজার টাকা।
তার আগের কার্যদিবসে ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৩ শতাংশ বা ১২.১৫ পয়েন্ট কমে অবস্থান করে ৫১০৪.৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৭৭ পয়েন্ট কমে অবস্থান করে ১১৬৩.০৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ২.৫১ পয়েন্টে কমে অবস্থান করে ১৭৬১.৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১০৭টির, কমেছে ২১০টির এবং অপরিবর্তিত থাকে ৩৭টির। সারাদিনে ডিএসইতে ৩৬ কোটি ৫৪ লাখ ৩০ হাজার ৯৭২টি শেয়ার ২ লাখ ৪ হাজার ৮৩২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৩ কোটি ৭৯ লাখ ৯২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯০ কোটি ৮ লাখ ১১ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩০ শতাংশ বা ৪৪.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫২৯.৩৫ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৩৮ শতাংশ বা ৩৩.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭২৩.৫৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৮টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৯০ লাখ ৬০ হাজার ৮৩৮ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ২৭ কোটি ৮ লাখ ৬১ হাজার ১০৮ টাকা।
সে হিসেবে সিএসইতে লেনদেন বেড়েছে ৭ কোটি ৮১ লাখ ৯৯ হাজার ৭৩০ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments