বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদলেনদেন শুরুর তৃতীয় দিনেই দর পতনের শীর্ষে মীর আক্তার
spot_img
spot_img

লেনদেন শুরুর তৃতীয় দিনেই দর পতনের শীর্ষে মীর আক্তার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সদ্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে আজ তৃতীয় দিন লেনদেন শুরু করেছে মীর আক্তার হোসাইন লিমিটেড। লেনদেন শুরুর তৃতীয় দিনেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৮৭১ বারে ১০ লাখ ২১ হাজার ২৮৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৩৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এনার্জীপ্যাক পাওয়ারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮ হাজার ৬৪৪ বারে ৩৭ লাখ ৩৬ হাজার ৭৯০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ কোটি ৫৮ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা এমআই সিমেন্টের দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯১ বারে ৪৪ হাজার ৬৫৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- মতিন স্পিনিংয়ের ৪ দশমিক ৭২ শতাংশ, রবি আজিয়াটার ৪ দশমিক ০৫ শতাংশ, ফ্যামিলিটেক্সের ৩ দশমিক ৭০ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৩৮ শতাংশ, সোনালী আঁশের ৩ দশমিক ৩৭ শতাংশ, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ২ দশমিক ৫৬ শতাংশ ও ওয়ালটনের শেয়ার দর ২ দশমিক ৪৬ শতাংশ কমেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments