মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলালেভার জোড়া গোলে বার্সার ঘুরে দাঁড়ানো জয়
spot_img
spot_img

লেভার জোড়া গোলে বার্সার ঘুরে দাঁড়ানো জয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রথম মিনিটেই পিছিয়ে পড়া। এরপর জেগেছিল হারের শঙ্কা। তবে শঙ্কা উড়িয়ে দিয়ে বার্সেলোনাকে দারুণ জয় এনে দিলেন রবার্ত লেভান্ডোভস্কি। এই পোলিশ তারকার জোড়া গোলে আলাভেসকে ২-১ গোলে কাতালানরা।

ঘরের মাঠে খেলায় শুরুতেই আলাভেসের দাপটে চমকে যায় বার্সেলোনা। প্রথম মিনিটেই সফরকারী দলের ১৯ বছর বয়সী স্ট্রাইকার সামু ওমোরোদিওনের গোলে চমকে যায় বার্সার রক্ষণভাগ। মাত্র ১৮ সেকেন্ডেই বার্সার জালভেদ করেন তিনি। পিছিয়ে পড়ে বার্সেলোনা ম্যাচে ফেরার চেষ্টা চালায়। তবে সুযোগ পেয়ে কাজে লাগাতে না পেরে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় কাতালান ক্লাবটি।

বিরতি থেকে ফিরে বার্সার ত্রাণকর্তা হয়ে যান লেভান্ডোভস্কি। ৫৩ মিনিটে জুলস কুন্দের ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন তিনি। ছয় ম্যাচ পর গোলের দেখা পেলেন পোলিশ এই তারকা। ৭৮ মিনিটে জয়সূচক গোলও পেয়ে যায় বার্সেলোনা। পেনাল্টি থেকে বল জালে পাঠিয়ে বার্সাকে জয় এনে দেন লেভা। শেষ পর্যন্ত ২-১ ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট নিয়ে মাঠে ছাড়ে বার্সেলোনা।

এই জয়ে ১৩ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট বার্সেলোনার। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দুইয়ে, ৩৪ পয়েন্ট নিয়ে জিরোনা শীর্ষে আছে। ১২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে আলাভেস।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments