শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদলোকসানের চাপে নাস্তানাবুদ বিনিয়োগকারীরা
spot_img
spot_img

লোকসানের চাপে নাস্তানাবুদ বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১২ জানুয়ারি, ২০২৫ তারিখ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে অধিকাংশ শেয়ারের দর। তবে দৈনিক লেনদেন কিছুটা ইতিবাচক রয়েছে। দিন শেষে আজ ১৭.২৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ১২ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৩ শতাংশ বা ৩৮.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৫৬.২২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৭.৫৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৭.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৭.০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯ টির, কমেছে ২৮২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৭.২৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৩৭ লাখ ৬৪ হাজার ১০১টি শেয়ার ১ লাখ ২৪ হাজার ৪১২ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩৭১ কোটি ৬৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৯ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ৯.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ১৯৪.৪৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৬১.৯৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯২৪.২৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৫৭ টির, কমেছিল ১৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৮৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৯.২৫ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৬৬ লাখ ২২ হাজার ৯৬টি শেয়ার ১ লাখ ১১ হাজার ২৭ বার হাতবদল হয়েছিল। আজ দিন শেষে লেনদেন হয়েছিল ৩২৪ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪৬ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৩ শতাংশ বা ১৯.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৪০.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮ টির, কমেছে ১১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৯৫ লাখ ৩৯ হাজার ২৪৮ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments