ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: লোকসানের বৃত্তেই রয়ে গেল পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড। কোম্পানিটি গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে অনুযায়ী কোম্পানিটি লোকসানে রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১৩ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ১৫ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ১১ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ৪৭ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১৮ টাকা ২৫ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments