ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিন প্রান্তিক মিলে কোম্পানিটির লোকসান বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৬ পয়সা। কোম্পানিটির আগের বছরেও ৬ পয়সা লোকসান ছিলো।
অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৬ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে লোকসান ইপিএস ছিলো ২৪ পয়সা। এ হিসেবে ৯ মাসে কোম্পানিটির লোকসান বেড়েছে।
৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৮ টাকা ৮১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments