ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএন স্পিনিং মিলস লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তৃতীয় প্রান্তিকের লোকসানেই রয়ে গেল কোম্পানিটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ২ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪ পয়সা লোকসান হয়েছিল।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে শেয়ার প্রতি ৮ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে ১৬ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments