ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি লোকসানে রয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানির সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৪৮ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৫২ টাকা ২৩ পয়সা (নেগেটিভ)।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments