শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদলোকসানে চাপা পড়েছে পুঁজি: থমথমে পুঁজিবাজার
spot_img
spot_img

লোকসানে চাপা পড়েছে পুঁজি: থমথমে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২২ এপ্রিল, ২০২৫ তারিখ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ২৯.৬৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২২ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৬ শতাংশ বা ১৮.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৬.৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১২১.৮৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৫৯.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯ টির, কমেছে ২১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৯.৬৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৯৬৩ টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ৬৩২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪০ কোটি ২৮ লাখ ৬০ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২১ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৮ শতাংশ বা ২৯.৫২ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৪৪.৮৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৮৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১২৬.৫১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.১৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৬৩.৩৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১০৩ টির, কমেছিল ২৩৪ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৫.৯৪ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৪০ লাখ ২৮ হাজার ৩২৮ টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ৮৫৪ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩৫৯ কোটি ৪ লাখ ৬৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৮ কোটি ৭৬ লাখ ৬ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৯ শতাংশ বা ৬৯.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৫.৩৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির, কমেছে ১২৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৭ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments