ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে অনুযায়ী কোম্পানিটি লোকসানে রয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৩৩ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ১২ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। গতবছর একই সময়ে ২ টাকা ৯৪ পয়সা ইপিএস হয়েছিল।
জানুয়ারী থেকে সেপ্টেম্বর ২০২২ কোম্পানিটির এনওসিএফপিএস হয়েছে ৪ টাকা ৬৮ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৪৯ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments