ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: যতই দিন যাচ্ছে, ততই লোকসানের পাল্লা ভারি হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির লোকসান বেড়েছে । কোম্পানিটির হঠাৎ নয় মাসে লাভ থেকে লোকসানে জড়িয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৮১ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ১ টাকা ৮৬ পয়সা লোকসান হয়েছিল। এছাড়া প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১১ টাকা ৪২ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৫১ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৩৯ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments