
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য নতুন কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। এর আগে কোম্পানিটি ২ শতাংশ অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছিল। তাই চুড়ান্ত ডিভিডেন্ড বলে ঘোষণা দিয়েছে কোম্পানি।
এদিকে প্রকাশিত প্রতিবেদনে অনুযায়ী কোম্পানিটির লোকসান বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, গত ৩০ জানুয়ারি কোম্পানিটি ২ শতাংশ অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছিল। তখন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল ২৪ ফেব্রুয়ারি।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১৮ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১৫ পয়সা লোকসান হয়েছিল।
আগামী ২২ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ ডিসেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments