পুজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরে উল্লেখযোগ্য আর্থিক অর্জনের ঘোষণা দিয়েছে। পূর্ববর্তী বছরের ক্ষতি থেকে ঘুরে দাঁড়িয়ে প্রতিষ্ঠানটি পুনরায় লাভজনক অবস্থানে ফিরে এসেছে।
পরিচালনা পর্ষদের ২৯ এপ্রিল ২০২৬ তারিখের সভায় অনুমোদিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে কোম্পানির কনসোলিডেটেড নেট প্রফিট আফটার ট্যাক্স দাঁড়িয়েছে ২৩৯.৭৪ মিলিয়ন টাকা, যেখানে ২০২৪ সালে নেট লোকসান ছিল ৭,৯৩৭.৮৬ মিলিয়ন টাকা।
এই ইতিবাচক পরিবর্তনের মূলে ছিল কার্যকর রিকোভারি উদ্যোগ, নন-পারফর্মিং লোন ও লিজ অ্যাকাউন্ট পুনঃতফসিলকরণ এবং বাংলাদেশ ব্যাংকের নীতিগত সহায়তা। যা এক বছরের মধ্যে উল্লেখযোগ্য প্রভিশন রাইট-ব্যাকে সাহায্য করে। আর্থিক সমাপ্ত বছরে কনসোলিডেটেড ইপিএস উন্নীত হয়ে ১.১৯ টাকা দাঁড়িয়েছে, যা পূর্ববর্তী বছরে ছিল নেগেটিভ ৪১.৬১ টাকা। একই সময়ে নেট অ্যাসেট ভ্যালু পূর্ববর্তী বছরের নেগেটিভ ৩০.০৫ টাকার তুলনায় শেয়ার প্রতি উন্নত হয়ে নেগেটিভ ২৯.০৭ টাকায় দাঁড়িয়েছে, যা ব্যালেন্স শিট স্থিতিশীলকরণের দিকে নির্দেশ করে।
২০২৫ সালের জন্য কোম্পানির প্রভিশন কভারেজ রেশিও প্রায় ৪৯৬.৯৬ শতাংশে উন্নীত হয়েছে, শক্তিশালী আর্থিক সুরক্ষা এবং দূরদর্শী রিস্ক ম্যানেজমেন্টের প্রতিফলন। অর্জিত মুনাফা পুনঃবিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদে আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং চলমান রিকোভারি কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে পরিচালনা পর্ষদ ২০২৫ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
তবে ব্যবস্থাপনা পর্ষদ আশা প্রকাশ করেছে যে, চলমান রিকোভারি কার্যক্রম, কৌশলগত পুনর্গঠন এবং সহায়ক নীতিমালা ভবিষ্যতে কোম্পানির আর্থিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে এবং টেকসই প্রবৃদ্ধির পথ সুগম করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments