
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লোডশেডিং নিয়ে সুখবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এখন যে লোডশেডিং হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে তার অর্ধেকে নামিয়ে আনা হবে। রোববার ৭ আগস্ট দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, অক্টোবর মাস থেকে লোডশেডিং স্বাভাবিক হবে বলে আশা করছি। তিনি আরো বলেন, কেউ চায় না মানুষকে ভুক্তভোগী করতে। আগামী মাস থেকে লোডশেডিং আগের থেকে অনেক ভালো অবস্থা হবে। সবাইকে অনুরোধ করবো, সবাই যেন ধৈর্য ধরেন। এ সময় বিদ্যুৎ বিভাগ ও ব্যবসায়ীদের মধ্যে এক বৈঠকে বিদ্যুৎ ও গ্যাস সাশ্রয়ে এলাকাভিত্তিক কারখানা বন্ধ রাখার বিষয়ে সমঝোতা হয়েছে বলেও জানান তিনি।
বিদ্যুৎ সাশ্রয়ে ১৯ জুলাই থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং ব্যবস্থা চালু করেছে সরকার। প্রতিদিনই রাজধানীসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত লোডশেডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments