শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যশক্তি কমেছে ‘সুস্পষ্ট লঘুচাপের’, সরিয়ে নেওয়া হয়েছে সংকেত
spot_img
spot_img

শক্তি কমেছে ‘সুস্পষ্ট লঘুচাপের’, সরিয়ে নেওয়া হয়েছে সংকেত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় অবিরাম বৃষ্টি ঝরিয়ে স্থলে ‘সুস্পষ্ট লঘুচাপটি’ শক্তি কমেছে। ফলে দেশের চার সমুদ্র বন্দরের সতর্কতা সংকেতও নামিয়ে দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামনের দিনগুলোর ভারি বর্ষণের সম্ভাবনা না থাকলেও ঝিরিঝির বৃষ্টি ঝরবে। শনিবার (৩১ মে) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছে, সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।

শাহানাজ সুলতানা বলেন, স্থল সুস্পষ্ট লঘুচাপটি মোটামুটি গুরুত্ব হারিয়ে ফেলেছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর বিস্তার লাভ করেছে।

বৃষ্টিপাতের প্রবণতা আরও কয়দিন থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন, সামনে যেহেতু বর্ষাকাল, কিছু কিছু জায়গায় থেমে-থেমে ঝিরিঝিরি বৃষ্টিপাত হবেই। তবে, গেল দুইদিনের মত এরকম ভারি বর্ষণের সম্ভাবনা নেই।

মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়, যা পরে আরো ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। সুস্পষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার সকাল ৬টায় নিম্নচাপে পরিণত হয়। পরে সেটি পরিণত হয় গভীর নিম্নচাপে।

এরপর বৃহস্পতিবার থেকে তুমুল বৃষ্টি ঝরিয়ে রাতেই সেটি আবার নিম্নচাপে পরিণত হয়। শুক্রবার সন্ধ্যায় সেটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ার পর শনিবার এটি গুরুত্ব হারায়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments