সোমবার, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যশতবর্ষী এক হাইস্কুলে ২০ শিক্ষার্থীই জমজ
spot_img
spot_img

শতবর্ষী এক হাইস্কুলে ২০ শিক্ষার্থীই জমজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রায় শতবর্ষী মথুরাপুর পাবলিক হাইস্কুলে একসঙ্গে পড়ছে ২০ জন জমজ ভাই-বোন। এই ২০ শিক্ষার্থীর মধ্যে জমজ ভাই-বোনদের সবাই দেখতে প্রায় একই রকম। এলাকাবাসীর কাছে স্কুলটি এখন জমজদের বিদ্যালয় হিসেবে পরিচিতি পেয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রীতিমত ভাইরাল।

জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর পাবলিক হাইস্কুলটি ১৯৩২ সালে স্থাপিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানে দশ জোড়া জমজ শিক্ষার্থী পড়াশুনা করছে। জমজ শিক্ষার্থীদের এক নজর দেখতে স্কুলে ছুটছেন অনেকে। পড়াশোনার পাশাপাশি একসাথে খাওয়া, খেলাধুলা করাসহ জমজ এই জুটি মুগ্ধতা ছড়াচ্ছে আশেপাশেও। একই সময়ে পৃথিবীতে আলো দেখা আর জীবনের পথচলায় একই রকম দেখতে, একই ভাল লাগা আর খারাপ লাগাগুলো আকৃষ্ট করে সবাইকে।

মথুরাপুর পাবলিক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন জানালেন, চেহারার সাথে বুদ্ধিমত্তার দিক দিয়েও অনেক মিল রয়েছে এই জমজ শিশুদের। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন প্রধান শিক্ষক।

বিদ্যালয়ে জমজ শিক্ষার্থীরা ৬ষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত রয়েছে। এদের মধ্যে ষষ্ঠ শ্রেণিতে দুই জোড়া, সপ্তম শ্রেণিতে তিন জোড়া, অষ্টম শ্রেণিতে এক জোড়া, নবম শ্রেণিতে দুই জোড়া এবং দশম শ্রেণিতে দুই জোড়া জমজ শিক্ষার্থী পড়ালেখা করছে। এদের মধ্যে স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ে তাহসিন-তাসনিম ও সান-মুন, সপ্তম শ্রেণিতে কার্তিক-গণেশ, হাবিব-হাফিজ ও সুমাইয়া-সাদিয়া, অষ্টম শ্রেণিতে শুভ-সৌরভ, নবম শ্রেণিতে হাসি-খুশি ও তাহবি-তাসবি এবং দশম শ্রেণিতে আবিদ-অমিত ও রাহুল-চঞ্চল রাহা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments