বৃহস্পতিবার, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিশনিবার ব্যাংক খোলা
spot_img
spot_img

শনিবার ব্যাংক খোলা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও রফতানি বিল ক্রয়ের সুবিধার্থে শিল্প এলাকায় শুক্র (২৯ এপ্রিল) ও শনিবার (৩০ এপ্রিল) ব্যাংক খোলা থাকবে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি নির্দেশনা দিয়েছে।

দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৯ এপ্রিল শুক্রবার ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত চলবে। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য বিকেল ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে ব্যাংক।

অন্যদিকে, আগামী ৩০ এপ্রিল শনিবার ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত খোলা রাখা যাবে ব্যাংক। এই দু’দিন বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা খোলা থাকবে। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উপরোল্লিখিত এলাকার বাইরে অবস্থিত কোনো ব্যাংক শাখার ওপর চেক দেওয়া যাবে না।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আসন্ন ঈদ-উল-ফিতরের আগে তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রফতানি বিল বিক্রি এবং ওই শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাগুলো ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখতে হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments