ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হাসপাতাল লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের তিন প্রান্তিক (জুলাই’১৯-মার্চ’২০) মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৯ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩২ পয়সা।
কোম্পানিটি আলাদাভাবে তৃতীয় প্রান্তিকের ইপিএসের কথা জানায়নি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ১২ পয়সা। সে হিসেবে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়ায় ৭ পয়সা।
প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১ টাকা ৭৯ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ১৪ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫০ টাকা ৫২ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম























Recent Comments