মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়শহরের পরিচ্ছন্নতায় নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: ডিএনসিসি প্রশাসক
spot_img
spot_img

শহরের পরিচ্ছন্নতায় নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: ডিএনসিসি প্রশাসক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন,“আমরা কমিউনিটি পার্টিসিপেশনের (শহরের সাধারণ মানুষের অংশগ্রহণের) মাধ্যমে শহর পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নিতে চাই। শহরের সব শ্রেণির মানুষের সচেতনতা ছাড়া শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর উত্তরা সেক্টর-১৮ এর রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের সন্ধ্যামালতী প্লেইং ফিল্ডে অনুষ্ঠিত স্পোগোমি (ময়লা কুড়ানোর প্রতিযোগিতা) ওয়ার্ল্ড কাপ ২০২৫ এর বাংলাদেশ কোয়ালিফায়ারের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, “অননুমোদিতভাবে ফুটপাত দখল করে বাজার বসানোর কারণে শহরের বর্জ্য ব্যবস্থাপনার কাজ কঠিন হয়ে যাচ্ছে।প্রশাসক আরো বলেন, “আমরা সারা রাত শহরের আবর্জনা পরিষ্কার করি, কিন্তু দেখা যায় নাগরিক অসচেতনতার জন্য দুপুরের আগেই আবার শহর নোংরা হয়ে যায়। নাগরিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়।

প্রতিযোগিতায় ৭০টি দলের হয়ে ২১০ জন প্রতিযোগী অংশ নেন। তারা এক ঘণ্টা ধরে উত্তরা সেক্টর-১৮ এলাকায় ঘুরে ময়লা সংগ্রহ করেন এবং পরবর্তী ২০ মিনিটে ময়লাগুলো আলাদা ক্যাটাগরিতে ভাগ করেন।ক্যাটাগরি অনুযায়ী আবর্জনার ওজনের ভিত্তিতে প্রতিযোগিতার পয়েন্ট নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ, সিগারেটের প্যাকেট প্রতি কেজিতে ৩ হাজার পয়েন্ট এবং সিঙ্গেল-ইউজ পলিথিন প্রতি কেজিতে ১০ পয়েন্ট ধরা হয়।

ফাইনালে অংশ নেওয়া ৭০ দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে বিজয়ী হয়েছে টিম ইকো ফাইটার্স। টিম ইকো ফাইটার্স এর সদস্যরা হলেন মো. ইমরান হোসেন, মো. জুবায়ের শেখ এবং মো. তানভীর। তারা ৩ জনই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।

বিজয়ী দলের এই তিন সদস্য আগামী অক্টোবরে জাপানে অনুষ্ঠিতব্য দ্বিতীয় স্পোগোমি ওয়ার্ল্ড কাপ ২০২৫ এর বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments