সোমবার, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশাকিবের বাসায় ছেলের জন্মদিন পালন করলেন বুবলী
spot_img
spot_img

শাকিবের বাসায় ছেলের জন্মদিন পালন করলেন বুবলী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন ছিল বৃহস্পতিবার। জন্মদিন উপলক্ষে শাকিবের গুলশানের বাসায় দেখা গেল বুবলীকে।

জানা গেছে, ছেলে বীরের জন্মদিন উপলক্ষে শাকিব খান নিজের বাসায় দোয়া মাহফিল ও কুরআন শরিফ পাঠের আয়োজন করেছিলেন। বুবলীর পোস্ট করা ছবিতে এসব দেখা যায়। শুধু তাই নয়, শাকিব খানের মায়ের সঙ্গে অর্থাৎ দাদির সঙ্গে কেক কাটে শেহজাদ। পাশে ছিলেন বুবলীও। তবে বুবলীর ওই ফ্রেমে শাকিবকে দেখা যায়নি।

আরেকটি ছবিতে দেখা যায় শাকিবের গুলশানের বাসার চেয়ারে বসে আছেন শেহজাদ খান বীর। টেবিলে রাখা কেক।

ছেলে বীরের জন্মদিনের কারণেই অনেক দিন পর শাকিবের বাসায় দেখা গেল বুবলীকে। জন্মদিন আয়োজন ও পালন নিয়ে বুবলী লিখেছেন, আজকে বাপজানের জন্মদিনের ব্যস্ততায় সবচেয়ে মিষ্টি কিছু মুহূর্ত, আমি আপনাদের সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ; যেভাবে আপনারা শেহ্জাদকে ভালোবাসা দিয়ে সারাক্ষণ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন! অসংখ্য ধন্যবাদ! এভাবেই শেহজাদ বাবাকে সবসময় আপনাদের দোয়ায় রাখবেন।

অনেকেই এই ছবির নিচে শেহজাদ খান বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে বুবলীকেও শুভকামনা জানিয়েছেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে শাকিব খান লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার’।

আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলীর ‘দেওয়ালের দেশ’ ও ‘মায়া’ নামের দুটি সিনেমা। আর ঈদে মুক্তি পাবে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments