ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী কন্যাসন্তানের মা হয়েছেন। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন। একই সঙ্গে নবজাতকের নামও প্রকাশ করেন তিনি।
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন ঘটেছে। এই আনন্দঘন মুহূর্তে শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।
পোস্টের সঙ্গে শেয়ার করা একটি কার্ডে নবজাতকের নাম ‘শারলিন খান’ উল্লেখ করা হয়। সেখানে শিশুটির জন্মতারিখ ১১ মে ২০২৬ এবং বাবা-মা হিসেবে শাকিব খান ও শবনম বুবলীর নামও উল্লেখ করা হয়েছে।
পোস্টে আরও জানানো হয়, পরিবারের নতুন সদস্যকে পেয়ে তারা গভীর আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে উঠেছেন। পাশাপাশি শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, দোয়া ও শুভকামনার জন্য ধন্যবাদ জানান তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



























Recent Comments