ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বহু জল ঘোলা করে অবশেষে প্রকাশ্যে এলো শাকিব-বুবলীর সন্তানের ছবি। জন্মের দীর্ঘ আড়াই বছর পর সন্তানের কথা কৌশলে জানান দেন বুবলী। এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করে খবরটা জানান তিনি।

একই দিন গণমাধ্যমের কাছে বুবলী জানান সব কিছুই শালীনভাবে এবং সুন্দরভাবেই হয়েছে। সংবাদ সম্মেলন করে সব ঘটনা জানাবেন বলেও কথা দেন। এরপরই অনেকেই ধরে নিয়েছেন অপু বিশ্বারের পথেই হাঁটবেন শবনম বুবলী
যদিও এ বিষয়ে শাকিব বরাবরেরই মতোই ছিলেন একদম চুপ। এখন পর্যন্ত মুখ খোলেননি খান সাহেব। আজ ৩০ সেপ্টেম্বর শুক্রবার মুখ খোলার সম্ভবনা আছে বুবলী ও শাকিবের।
জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে ২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন বুবলী। দীর্ঘ প্রায় ১ বছর ছিলেন কাজের বাইরে। সন্তান জন্মদানের পর দেশে ফিরে আবার ব্যস্ত হয়েছেন চলচ্চিত্রে। কিন্তু মা হওয়ার খবরটি খুবই সতর্কতার সঙ্গে গোপন রেখেছিলেন এই নায়িকা। শোনা যায় শাকিব খানই তাকে সন্তান হবার খবরটি গোপন রাখতে বাধ্য করেন।
বুবলীর সন্তানের মাধ্যমে দ্বিতীয় পুত্র সন্তানের বাবা হলেন শাকিব খান। অপু বিশ্বাসের ঘরে রয়েছে শাকিবের প্রথম সন্তান জয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.
























Recent Comments