ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শাকিরা ও জেরার্ড পিকের সম্পর্ক ভাঙার পর বিচ্ছেদ নিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শাকিরা প্রকাশ্যে মন্তব্য করলেও পিকে এতদিন চুপই ছিল। তবে এবার স্প্যানিশ গণমাধ্যম এল পাইসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেছেন স্প্যানিশ তারকা ফুটবলার জেরার্ড পিকে।

সাক্ষাৎকারে পিকে বলেন, নিজের সন্তানের জন্য যেটা সবচেয়ে ভালো, অভিভাবক হিসেবে সকলের সেটাই করা উচিত। আমি আমার সন্তানদের কথা ভেবে এতদিন চুপ ছিলাম। বাবা হিসেবে আমি এই বিষয়টাকেই প্রাধান্য দিয়েছি।
আরোও বলেন, আমি নিশ্চয়ই ভক্তদের কাছে নিজের ব্যক্তিত্ব ঠিক করতে টাকা খরচ করবো না। আমাকে যারা সত্যিকার অর্থেই ভালোবাসে, তারা আমাকে চেনে। বাকিরা কী ভাবলো আমার কাছে সেটা গুরুত্বপূর্ণ নয়।
পিকে বলেন, আমার মৃত্যুর সময় পেছন ফিরে তাকালে যেন দেখি যে, আমি সবসময় তা-ই করেছি যেটা আমার করতে মন চেয়েছে। আমি নিজের কাজে সৎ থাকতে চাই।
স্প্যানিশ তারকা ফুটবলার জেরার্ড পিকে বলেন, আমি প্রিয়জনদের সাথে সময় কাটাচ্ছি। আমি খুবই ভালো আছি। জীবনের পরিবর্তন থেকে জেনেছি কিভাবে ভালো থাকা যায়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments