ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাশা ডেনিম পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত প্রকাশিত সংবাদের ধারাবাহিকতায় কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২৪ নভেম্বর ২০২৬ তারিখের নির্দেশনা অনুযায়ী, পূর্বঘোষিত হাইব্রিড পদ্ধতির পরিবর্তে শুধুমাত্র অনলাইনে এজিএম অনুষ্ঠিত হবে।
কোম্পানিটির ২৯তম বার্ষিক সাধারণ সভা আগামী ২৭ ডিসেম্বর ২০২৬ সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভা সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



































Recent Comments