সোমবার, ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদশাহজিবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

শাহজিবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর পুরোটাই নগদ ডিভিডেন্ড। আগের বছর কোম্পানিটি ২০ শতাংশ নগদ ডিভিডেন্ড দিয়েছিল।

সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ৫৩ পয়সা।

আলোচিত বছর কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট পরিচালন ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৭ টাকা ৩৩ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৪৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৩ টাকা ২৯ পয়সা। আগের বছর এটি ছিল ৩৯ টাকা ২৫ পয়সা।

আগামী ২১ জানুয়ারি ২০২৭, বৃহস্পতিবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments