রবিবার, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশাহরুখের ‘মান্নাত’ কেন ভক্তদের কাছে এটি এক আবেগের নাম
spot_img
spot_img

শাহরুখের ‘মান্নাত’ কেন ভক্তদের কাছে এটি এক আবেগের নাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউড তারকা শাহরুখ খানের বাসভবন ‘মান্নাত’ শুধু একটি বিলাসবহুল বাড়ি নয়, কোটি ভক্তের কাছে এটি স্বপ্ন, ভালোবাসা ও অনুপ্রেরণার প্রতীক। মুম্বাইয়ের বান্দ্রা এলাকার ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত এই বাড়ির সামনে প্রতিদিনই ভিড় করেন দেশ-বিদেশের পর্যটক ও ভক্তরা। জন্মদিন, ঈদ কিংবা নতুন সিনেমা মুক্তির সময় সেই ভিড় কয়েক গুণ বেড়ে যায়।

সম্প্রতি আবারও আলোচনায় এসেছে ‘মান্নাত’। ভারতের সুপ্রিম কোর্টে একটি আইনি চ্যালেঞ্জ খারিজ হওয়ার পর শাহরুখ খান ও তার পরিবার বাড়িটিতে আরও দুটি তলা নির্মাণের অনুমতি পেয়েছেন। এরপরই নতুন করে আলোচনায় উঠে এসেছে মান্নাতের ইতিহাস ও এর জনপ্রিয়তা।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০০১ সালে শাহরুখ খান প্রায় ১৮ কোটি রুপিতে তখনকার ‘ভিলা ভিয়েনা’ নামে পরিচিত বাংলোটি কিনেছিলেন। বর্তমানে এর মূল্য প্রায় ৩০০ কোটি রুপিতে পৌঁছেছে বলে ধারণা করা হয়।

মান্নাতের সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটি হলো শাহরুখ খানের জন্মদিনে (২ নভেম্বর) কিংবা ঈদের দিনে বাড়ির বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানানো। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পর প্রিয় তারকাকে এক ঝলক দেখতে পেরে উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা। অনেক সময় ছেলে আব্রামকেও সঙ্গে নিয়ে শুভেচ্ছা জানান শাহরুখ।

নতুন সিনেমা মুক্তির সময়ও মান্নাতের সামনে উৎসবের আবহ তৈরি হয়। বিশেষ করে ২০২৩ সালে দীর্ঘ বিরতির পর মুক্তি পাওয়া পাঠান ও জওয়ান বক্স অফিসে সাফল্য পাওয়ার পর বাড়িটির সামনে হাজারো ভক্ত জড়ো হয়ে উদ্‌যাপন করেছিলেন। গান, নাচ ও শাহরুখের জনপ্রিয় সংলাপে মুখর হয়ে উঠেছিল পুরো এলাকা।

মান্নাতের সঙ্গে জড়িয়ে আছে শাহরুখ খানের ব্যক্তিগত স্বপ্নপূরণের গল্পও। ১৯৯৭ সালে ইয়েস বস ছবির ‘চাঁদ তারে’ গানের শুটিংয়ের সময় তিনি প্রথম এই বাংলোটি দেখেন। সে সময় এটি ছিল ‘ভিলা ভিয়েনা’ নামে পরিচিত। পরে ২০০১ সালে বাড়িটি কিনে এর নাম দেন ‘মান্নাত’।

বর্তমানে মুম্বাই ভ্রমণে যাওয়া অনেক পর্যটকের জন্য ‘মান্নাত’ একটি অবশ্য দর্শনীয় স্থান। বাড়িটির সামনে দাঁড়িয়ে ছবি তোলা কিংবা শাহরুখ খানের বিখ্যাত দুই হাত ছড়িয়ে দেওয়ার ভঙ্গি অনুকরণ করা যেন অনেকের জন্য ভ্রমণেরই অংশ হয়ে উঠেছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, তাজমহলের পর ভারতের সবচেয়ে বেশি ছবি তোলা স্থানগুলোর একটি হলো ‘মান্নাত’।

একসময় স্বপ্নের বাড়ি হিসেবে কেনা ‘মান্নাত’ আজ শাহরুখ খানের সাফল্যের পাশাপাশি তার ভক্তদের আবেগ ও ভালোবাসারও এক অনন্য প্রতীক হয়ে উঠেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments