সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশাহরুখ-দীপিকার ‘বেশরম রং’-নিয়ে আপত্তি বিজেপি মন্ত্রীর
spot_img
spot_img

শাহরুখ-দীপিকার ‘বেশরম রং’-নিয়ে আপত্তি বিজেপি মন্ত্রীর

ডেইলি শেয়ারবাজার ডিস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘পাঠান’। আগামী বছরের ২৫ জানুয়ারি ছবিটি মুক্তির কথা রয়েছে। এর আগে গত ১২ ডিসেম্বর প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম গান ‘বেশরম রং’। এই গান এখন আলোচনার তুঙ্গে। গানটিতে দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়ে চলছে বিস্তার আলোচনা। ছবির গানে গেরুয়া রঙের পোশাক ও কিছু দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা ও মন্ত্রী নরোত্তম মিশ্র।

টুইটারে তিনি লিখেছেন, ‘পাঠান ছবির বেশ কিছু দৃশ্য অশোভন।  এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে একটি দৃশ্যে দীপিকার পেরুয়া রঙের পোশাক নিয়েও আপত্তি তুলেছেন। যদি এই দৃশ্যগুলো বাতিল না করা হয়, তাহলে মধ্যপ্রদেশে এই ছবিকে মুক্তি দেওয়া হবে না। পাঠানের এই গানের দৃশ্যগুলো পরিচালকের নোংরা মানসিকতার পরিচয়।

গত ১২ ডিসেম্বর প্রকাশ্যে আসে ‘বেশরম রং’ গানটি। কুমারের লেখা গানটির সুর করেছেন বিশাল ও শেখর। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পা রাও ও কারালিসা মন্টারিও। কিন্তু মুক্তির পরেই গানটি নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এর বিরুদ্ধে সুর চুরির অভিযোগ উঠেছে, জানা যায় গানের শুরুতে যে সুর ব্যবহার করা হয়েছে তা বিখ্যাত ফরাসি গায়িকা ও কম্পোজার জেইনের ‘মাকেবা’ গান থেকে চুরি করা হয়েছে। অনেকে আবার গানের আবহের সঙ্গে হৃতিক-টাইগারের ‘ওয়ার’ সিনেমার ‘ঘুঙরু’ গানটির মিল আছে বলে দাবি করছেন। আলোচনা সমালোচনার পরও প্রকাশের মাত্র চার দিনে ৪ কোটির বেশি মানুষ দেখেছে গানটি।

চার বছর বিরতির পর বেশ বড় আয়োজন নিয়ে পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। যশরাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘পাঠান’ সিনেমায় তাঁর সঙ্গে পর্দায় থাকছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments