বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের অনুদান করমুক্ত
spot_img
spot_img

শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের অনুদান করমুক্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কলেজ-বিশ্ববিদ্যালয় সহ গবেষণা প্রতিষ্ঠানের জন্য আসা যেকোনো প্রকারের গবেষণা অনুদানকে শর্ত সাপেক্ষে করমুক্ত সুবিধা দেওয়া হয়েছে। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সই করা এক আদেশে এ সুবিধা দিয়ে ১৪ মার্চ, ২০২৪ তারিখ নির্দেশনা জারি করা হয়েছে। রোববার ১৭ মার্চ, ২০২৪ তারিখ এনবিআরের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে, যা ২০২৬-২০২৭ করবর্ষ পর্যন্ত বলবৎ থাকবে।

আদেশে বলা হয়েছে, কোনো কলেজ এবং বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালনার উদ্দেশ্যে বাংলাদেশের বাইরের কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে গৃহীত যেকোনো প্রকারের গবেষণা অনুদানকে শর্ত সাপেক্ষে ওই বিশ্ববিদ্যালয়, কলেজ বা গবেষণা প্রতিষ্ঠানের মোট আয় পরিগণনা থেকে বাদ দেওয়া হলো। শর্ত হলো- সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, কলেজ বা গবেষণা প্রতিষ্ঠানকে জাতীয় রাজস্ব বোর্ড থেকে কর অব্যাহতির সমর্থনে অব্যাহতি সনদ গ্রহণ করতে হবে।

খাত সংশ্লিষ্টদের মতে, এনবিআরের এই উদ্যোগ গবেষকদের আরও বেশি কাজে উৎসাহিত করার পাশাপাশি জ্ঞানভিত্তিক দেশ গঠনে সহায়তা করবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments