শনিবার, ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশিল্পীদের সংস্কার কমিটিতে তারিক আনামের সঙ্গে আরও চারজন
spot_img
spot_img

শিল্পীদের সংস্কার কমিটিতে তারিক আনামের সঙ্গে আরও চারজন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ছোট পর্দার শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংস্কার দাবি করেছেন সংস্কারকামী শিল্পীরা। সেই দাবির প্রেক্ষিতে ১৮ সেপ্টেম্বর সভা ডেকে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় গুণীশিল্পী তারিক আনাম খানকে। সেই দিনই জানানো হয়, অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটিতে আরও চারজন যোগ হবেন।

এবার অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি প্রধান তারিক আনাম খানের সঙ্গে যুক্ত হলেন অভিনয়শিল্পী ওয়াহিদা মল্লিক জলি, জীতু আহসান, সাহানা রহমান সুমি ও এ কে আজাদ সেতু।

অভিনয়শিল্পী সংঘের অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি প্রধান তারিক আনাম খান বলেন, ‘গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় আমাকে শিল্পী সংঘের অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটির প্রধান করা হয়। ওই দিনই আরও চারজনকে যুক্ত করার সিদ্ধান্তও গৃহীত হয়েছিল। আমার সঙ্গে কাজ করতে উল্লেখিত চারজন সদয় সম্মতি প্রদান করেছেন।

তিনি আরও বলেন, ‘আমাদের আলোচনার দ্বার সকল সময় উন্মুক্ত থাকবে। অভিনয় শিল্পীদের পেশার মর্যাদা, সম্মান, অধিকার প্রতিষ্ঠায় আমাদের সম্মিলিত উদ্যোগ বৃথা যাবে না। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments