ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত হওয়া বীমা খাতের এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড নো ডিভিডেন্ড ঘোষণা করায় কোম্পানির পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালককে শুনানীতে ডেকেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শুনানী শেষে ডেইলি শেয়ারবাজার ডটকমের সঙ্গে আলাপকালে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কে.এম. সাইদুর রহমান জানান, নো ডিভিডেন্ড ঘোষণাকে কেন্দ্র করে কমিশন আমাদের কাছে ব্যাখ্যা জানার জন্য ডেকেছে। এছাড়া শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় ডিভিডেন্ড দেওয়ার জন্যও এক ধরণের চাপ কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

আমরা জানিয়েছি, আমরা ফান্ড পেয়েছি কিন্তু তা ব্যবহারের সুযোগ পাইনি। তবুও শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় কিভাবে এ বিষয়টি সমাধান করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। ইতিমধ্যে একটি সিএ ফার্মকে এ বিষয়টির সমাধানের জন্য নিয়োগ দায়িত্ব দেওয়া হয়েছে। এখন বাকিটা আমাদের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত।
সাইদুর রহমান আরো জানান, আইনের মধ্য থেকে কিভাবে শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি। এক্সপ্রেস ইন্স্যুরেন্স থেকে বিনিয়োগকারীরা সুফল পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি
































Recent Comments