বুধবার, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাশুরুর আগেই সিরিজ শেষ অজি পেসারের
spot_img
spot_img

শুরুর আগেই সিরিজ শেষ অজি পেসারের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৩ জনের স্কোয়াডে ছিলেন না তিনি। অস্ট্রেলিয়ান পেসার মাইকেল নেসার ছিলেন স্ট্যান্ডবাই হিসেবে। তবে দলের সঙ্গে অনুশীলন করতে নেমেই ইনজুরিতে পড়লেন তিনি। প্রথম ম্যাচ শুরুর আগে পাওয়া ইনজুরিতে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন নেসার।

বুধবার ডান পায়ের পেশিতে টান লাগায় মাঠের বাইরে ছিটকে গেছেন নেসার। রানিং সেশনের সময় পায়ের পেশিতে টান লাগে তার। এখন অন্তত এক মাসের পুনর্বাসনে থাকতে হবে এই পেসারকে। এরপর বোলিংয়ে ফিরতে পারবেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, নিসারকে আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরের আগে পাওয়া যাবে না। প্যাট কামিন্স, জস হ্যাজলউডদের অনুপস্থিতিতে গত অ্যাশেজে দুর্দান্ত বোলিং করেন নেসার। তিন বছর পর টেস্টে ফিরে তিন ম্যাচে নেন ১৫ উইকেট। কিন্তু নিয়মিত ক্রিকেটাররা ফেরায় জায়গা হারাতে হয় তাকে। কিন্তু দলের সঙ্গে থেকেই চোটে পড়লেন তিনি।

এদিকে অনুশীলনের সময় ব্যাটিংয়ে চোট পেয়েছিলেন জশ ইংলিশও। তাকে নিয়ে অবশ্য আশার কথা শুনিয়েছেন দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। চোট গুরুতর নয় এই উইকেটকিপার ব্যাটারের। ১৩ আগস্ট ডারউইনে শুরু হওয়া প্রথম টেস্টের জন্য বিবেচনায় থাকবেন তিনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments