
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৩০ টাকা। গত বছরের প্রথম প্রান্তিকে লোকসান হয়েছিল ০.২৮ টাকা। গত বছরের তুলনায় প্রথম প্রান্তিকে মুনাফায় ফিরেছে কোম্পানিটি।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪.৯৬ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.


































Recent Comments