ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে। আগামীকাল ১২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ (বুধবার) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments