ডেইলি শেয়ারবাজার রিপোর্ট : শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংকের শেয়ার বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। আজ (১৩ অক্টোবর) লেনদেন চলাকালীন সময় কোম্পানিটির শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে।

অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর বেড়ে হল্টেড হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্যজানা গেছে।
তথ্যমতে, মঙ্গলবার এনআরবিসি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৭.১০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৯.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৯.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৭০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.





























Recent Comments