মঙ্গলবার, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যশেরপুরে বণ্যার পানিতে নিখোঁজ লাশ উদ্ধার
spot_img
spot_img

শেরপুরে বণ্যার পানিতে নিখোঁজ লাশ উদ্ধার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ  শনিবার, ১৮ জুন সকাল ৬টায় শেরপুরের ঝিনাইগাতীতে বন্যার পানিতে নিখোঁজের ১৩ ঘণ্টা পর দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় ইউপি সদস্য রকিব বাদশা জানান, শুক্রবার বিকাল পাঁচটার দিকে বৈরাগীপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী অসাবধানতায় বন্যার পানিতে পড়ে ভেসে যান। পরে আজ সকাল ১০টার দিকে ওই এলাকার শেষপ্রান্তে পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।অপরদিকে, ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৫টায় বাগেরভিটা গ্রামের রাজমিস্ত্রি আবুল কালাম হাঁস ধরতে গিয়ে বন্যার পানিতে ভেসে যান। আজ সকাল ৬টার দিকে বাগেরভিটা এলাকার বিল থেকে লাশ উদ্ধার করেন স্বজনরা।

শুক্রবার খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে বিকাল থেকেই অভিযান চালান ফায়ার সার্ভিসের কর্মী ও পরিবারের সদস্যসহ স্থানীয়রা। তবে রাত ৮টা পর্যন্ত তাদের না পাওয়ায় উদ্ধারকাজ স্থগিত করা হয়।   ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলের পানিতে দ্বিতীয় দফায় শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার মহারশী ও সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবন দেখা দিয়েছে। ভারতের মেঘালয়ের বিভিন্ন পাহাড়ি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার সীমান্তবর্তী জেলায় এ বন্যা দেখা দিয়েছে। মহারশী এবং সোমেশ্বরী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

উল্লেখ্য, মৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মৃত নফজ উদ্দিনের ছেলে কৃষক আশরাফ আলী ও ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের শেখ কাদের আলীর ছেলে রাজমিস্ত্রি আবুল কালাম।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments